ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

যারা নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছিল, তাদের ক্ষমা নেই: হাবিব উন-নবী

reporter

প্রকাশিত: ০৭:৪৩:২৪অপরাহ্ন , ২৩ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৭:৪৩:২৪অপরাহ্ন , ২৩ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। যারা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছিল, তাদের কোনো ক্ষমা নেই। আমাদের সকলের ভোটে নতুন এমপি হবে, প্রধানমন্ত্রী হবে। রাতের ভোট আর হতে দেওয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

রবিবার বিকেলে বান্দরবানের রাজারমাঠে বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাবিব উন-নবী খান সোহেল বলেন, শেখ হাসিনা সরকার বিগত ১৬ বছরে নানা অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। বাংলাদেশে যত রকম অপরাধ হয়েছে, তার পেছনে রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, পার্বত্য এলাকার ১১টি পাহাড়ি জাতিগোষ্ঠীর পাশাপাশি বাঙালিরাও এখানে বসবাস করে। সবাই মিলে আমরা বাংলাদেশি, এবং আমাদের ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।

সমাবেশে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, বান্দরবান জেলা বিএনপি আজ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিং, বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওসমান গণি, যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুর রশীদ, সদস্য সচিব মো. জাবেদ রেজাসহ অন্যান্য নেতাকর্মীরা।

reporter