ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

যশোরে স্কুলের বারান্দায় যুবককে কুপিয়ে হত্যা, ঘটনায় আতঙ্ক

reporter

প্রকাশিত: ০৮:১৮:৪২অপরাহ্ন , ০৯ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:১৮:৪২অপরাহ্ন , ০৯ নভেম্বর ২০২৪

পিয়াল হাসান | সংগৃহীত ছবি

ছবি: পিয়াল হাসান | সংগৃহীত ছবি

ঝিকরগাছায় পিয়াল হাসানকে পূর্ব শত্রুতার জেরে হত্যা, পুলিশ তদন্ত শুরু

যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বারান্দায় শনিবার (৯ নভেম্বর) দুপুরে পিয়াল হাসান (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত পিয়াল মোবারকপুর এলাকার কিতাব আলীর ছেলে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু অজ্ঞাত ব্যক্তির সঙ্গে পিয়ালের পূর্ব শত্রুতা চলছিল। এরই জেরে, দুপুর দেড়টার দিকে দুর্বৃত্তরা খুলনা-বেনাপোল রেলরোডে ঝিকরগাছা পৌর সদরের রেলস্টেশন প্ল্যাটফর্মে বোমা মেরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে পিয়ালকে তাড়া করে মোবারকপুর গ্রামের ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পর স্থানীয়রা পিয়ালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বাবলুর রহমান জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরেই পিয়াল হত্যার শিকার হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

reporter