ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

যশোরে ভৈরব নদে অভিযান: ৬৮ জাহাজ ও চামড়ার মিলে জরিমানা ২ লাখ ৮০ হাজার টাকা

reporter

প্রকাশিত: ০৩:৩৬:৫৬পূর্বাহ্ন, ২২ মার্চ ২০২৫

আপডেট: ০৩:৩৬:৫৬পূর্বাহ্ন, ২২ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে ভৈরব নদে নোঙর করা ৬৮টি জাহাজ ও একটি চামড়ার মিলে অভিযান চালিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। অভিযানে মোট দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তরের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ও অনিন্দ্য গুহ এ অভিযান পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন নৌবাহিনী, কোস্টগার্ড পশ্চিম জোন রুপসা স্টেশন খুলনা ও নৌ-পুলিশের চৌকশ দল।

অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান জানান, লাইটার জাহাজের সংকট, খাদ্যপণ্য মজুদ বন্ধ করাসহ নৌপথে শৃঙ্খলা ফেরাতে অভয়নগরের ভৈরব নদে অভিযান চালানো হয়। অভিযানে চেঙ্গুটিয়া মালোপাড়া থেকে শংকরপাশা শাহীনপাড়া এলাকা পর্যন্ত জাহাজগুলোর সার্ভে সনদ, প্রথম শ্রেণির স্থলে দ্বিতীয় শ্রেণির মাস্টার দিয়ে জাহাজ চালানোসহ বিভিন্ন অনিয়মের কারণে ১২টি জাহাজে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি ৫৬ জাহাজের কাগজপত্র ঠিক থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

এছাড়া, শংকরপাশা শাহীনপাড়া এলাকায় নদের তীরে একটি বেনামি চামড়ার মিলে অভিযান চালানো হয়। মিলের বর্জ্য পাইপলাইনের মাধ্যমে নদীতে ফেলা, ইটিপি না থাকা ও কাগজপত্রে সমস্যার কারণে মিলের মালিক কামরুজ্জামান ওরফে কামরুল মোল্যাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। নৌপরিবহন অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। অভিযানে খুলনা নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক রাশেদুল আলম ও ডিজি শিপিংয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

reporter