ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন করবে জামায়াত

reporter

প্রকাশিত: ০৮:১২:৩৯অপরাহ্ন , ১৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৮:১২:৩৯অপরাহ্ন , ১৩ ডিসেম্বর ২০২৪

প্রতীকী ছবি

ছবি: প্রতীকী ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় জীবনে ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ এবং ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ দুটি দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য দলীয় কর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশবাসী এমন এক সময় এই দুটি গুরুত্বপূর্ণ দিবস পালন করতে যাচ্ছে, যখন ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে দেশ মুক্ত হয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের অপশাসন, জুলুম-নির্যাতন এবং গুম-খুন থেকে মুক্তি পেয়ে দেশের মানুষ এখন শান্তি ও স্বস্তিতে থাকার চেষ্টা করছে। একই সঙ্গে ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের দেশি-বিদেশি দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র ও কূটকৌশল অবলম্বন করছে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

জামায়াতের আমির আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দৃঢ় অঙ্গীকার নিতে হবে। তিনি জানান, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে আলোচনা সভা, র‍্যালি এবং দোয়া আয়োজনের মাধ্যমে দিবসগুলো পালন করা হবে।

সবশেষে, তিনি জামায়াতের সব শাখা এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান, জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ এই দিবসগুলো যথাযথভাবে পালন করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে।

reporter