ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

reporter

প্রকাশিত: ০৮:৪২:১৬অপরাহ্ন , ০৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:৪২:১৬অপরাহ্ন , ০৬ নভেম্বর ২০২৪

ড. মুহাম্মদ ইউনূস ও  ডোনাল্ড ট্রাম্প

ছবি: ড. মুহাম্মদ ইউনূস ও ডোনাল্ড ট্রাম্প

মার্কিন জনগণের আস্থা অর্জনে ট্রাম্পের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা, সম্পর্ক জোরদারে সহযোগিতার আশাবাদ ড. ইউনূসের

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় ফেসবুক পেজে প্রকাশিত এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, "মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন।"

প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে হোয়াইট হাউসে দ্বিতীয়বারের মতো প্রত্যাবর্তন নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার বিজয়কে যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে গভীর সংযোগের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন ড. ইউনূস।

এ শুভেচ্ছাবার্তায় ড. ইউনূস আশা প্রকাশ করেছেন, ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে এবং বিশ্বকে অনুপ্রাণিত করবে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে, যা ট্রাম্পের আগের মেয়াদে আরও গভীর হয়েছিল। ভবিষ্যতে সম্পর্ককে আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়ে ড. ইউনূস বলেন, "আমাদের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

অধ্যাপক ইউনূস তার বার্তায় ট্রাম্পের নতুন যাত্রার সাফল্য কামনা করে বলেন, "শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির লক্ষ্যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ট্রাম্পের নেতৃত্বে সহযোগিতার জন্য প্রস্তুত।"

reporter