ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প না কমলা—কার ঝুলিতে যাচ্ছে বিজয়?

reporter

প্রকাশিত: ০৬:৩২:৪৫অপরাহ্ন , ০৫ নভেম্বর ২০২৪

আপডেট: ০৬:৩২:৪৫অপরাহ্ন , ০৫ নভেম্বর ২০২৪

নির্বাচনে তীব্র লড়াইয়ের মঞ্চে—ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি এবার কমলা হ্যারিস!

ছবি: নির্বাচনে তীব্র লড়াইয়ের মঞ্চে—ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি এবার কমলা হ্যারিস!

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ—সময় বিভাজনের কারণে এখনো সব কেন্দ্রেই ভোটের আমেজ পুরোপুরি ছড়ায়নি! 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ভোর ৬টার আপডেটে জানা গেছে, কানেকটিকাট, নিউ জার্সি, নিউ ইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার এবং ভার্জিনিয়াসহ আটটি রাজ্যে ইতোমধ্যেই ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোর থেকেই ভোটাররা কেন্দ্রগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ইন্ডিয়ানা ও কেন্টাকির কিছু অঞ্চলে ভোট শুরুর সময় সকাল ৭টায় নির্ধারিত থাকায় সেখানেও প্রস্তুতি চলছে পুরোদমে। মার্কিন নির্বাচনী ব্যবস্থায় সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন না। জনগণের ভোট থেকে নির্বাচিত হয় ৫৩৮টি ইলেক্টোরাল ভোট, যা শেষ পর্যন্ত নির্ধারণ করে দেয়, কে হোয়াইট হাউজে বসবেন। নির্বাচন ঘিরে নিরাপত্তায় কড়া সতর্কতা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী; কিছু রাজ্যে মোতায়েন করা হয়েছে স্নাইপার ইউনিটও, যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোটগ্রহণ করা যায়।

তবে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে জর্জিয়া থেকে—একজন নির্বাচনকর্মী সহকর্মীদের বোমা হামলার হুমকি দেয়ার অভিযোগে সোমবার (৪ নভেম্বর) গ্রেপ্তার হয়েছেন। ওই ব্যক্তি এক ভোটারের ছদ্মবেশে হুমকির চিঠিটি পাঠিয়েছিলেন। তদন্তের মাধ্যমে কর্মকর্তারা তার পরিচয় শনাক্ত করেন।

এই ব্যক্তি, নিকোলাস উইমবিশ (২৫), যুক্তরাষ্ট্রে ‘পোল ওয়ার্কার’ নামে পরিচিত একজন নির্বাচন সহকারী। তিনি গত ১৬ অক্টোবর জর্জিয়ার গ্রে শহরের জোন্স কাউন্টি ইলেকশন অফিসে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের সময় এক ভোটারের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে উইমবিশ একটি চিঠি পাঠান ইলেকশন সুপারিনটেনডেন্টের কাছে, যা এমনভাবে লেখা ছিল যেন এটি কোনো ভোটারের কাছ থেকে এসেছে।

চিঠিতে লেখা ছিল, "উইমবিশ এবং অন্যদের নিজেদের সুরক্ষার দিকে নজর রাখা উচিত। আমাদের নির্বাচন চুরি নিয়ে কেউ রেহাই পাবে না। আগাম ভোটের কেন্দ্রে বোমা ও সিগারেট জ্বলছে—সাবধান থাকুন!"

reporter